সমৃদ্ধি বিডি–এর সেবা কার্যক্রম সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি
February 17, 2026সম্মানিত সদস্যবৃন্দ ও সেবাগ্রহীতাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমৃদ্ধি বিডি–এর শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সঞ্চয়, প্রশিক্ষণ এবং ন্যায্যমূল্যে নিত্যপণ্য সরবরাহ সংক্রান্ত কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে আমাদের ওয়েবসাইটে নতুন কিছু ফিচার সংযোজন করা হয়েছে।
এখন থেকে আপনারা অনলাইনের মাধ্যমে—
- নির্দিষ্ট সেবার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন
- দৈনিক নিত্যপণ্যের মূল্য তালিকা দেখতে পারবেন
- নোটিশ ও আপডেট নিয়মিত জানতে পারবেন
- সেবার অগ্রগতি ও অর্ডার ট্র্যাক করতে পারবেন
সকলকে অনুরোধ করা হচ্ছে, ওয়েবসাইটের নতুন সুবিধাগুলো ব্যবহার করার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য।
📍 যোগাযোগ:
অফিস: মোকামতলা, শিবগঞ্জ, বগুড়া
সমৃদ্ধি বিডি কর্তৃপক্ষ